× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে ফেল করায় বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:১৮ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:২১ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

এইচএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালে নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ডা. আশিষ কুমার সাহা।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী  আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে, এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নুসরাতের শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরীক্ষার্থীরা।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছেন, তবে তিনি হায়ার ম্যাথ বিষয়ে এমসিকিউতে ফেল করেছেন। রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন তিনি। এমন সিদ্ধান্ত নেয়াটা দুঃখজনক। 

জানা গেছে, নুসরাত জাহান নাসরিনের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশালের ভাড়া বাসায় বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সঙ্গে থাকতেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা