× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতভাগ জিপিএ-৫ ফেনী গার্লস ক্যাডেট কলেজে

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৮ পিএম

শতভাগ জিপিএ-৫ ফেনী গার্লস ক্যাডেট কলেজে

এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে একমাত্র শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ফেনী জেলায় ৪৮ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেলায় ১২টি কেন্দ্রে ৪২টি কলেজের ১০ হাজার ৩৫৪ জন অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৪৪ জন। ফেল করেছে ৫ হাজার ৩১০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল ঘোষণার পর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালের ৭ জুন থেকে এ কলেজের কার্যক্রম শুরু হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ক্যাডেটরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখে। সাফল্যের অগ্রযাত্রায় এ কলেজের ভূমিকা প্রশংসনীয়। এ কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার জানান, সেনাসদরের দিক নির্দেশনা, ক্যাডেটদের প্রচেষ্টা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ক্যাডেটদের এই ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অভিভাবকদের অনুপ্রেরণা একইসাথে অত্যন্ত ইতিবাচক প্রভাব রেখেছে বলে আমি মনে করি। এ ফলাফলের জন্য আমি সকল পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা