× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৫ পিএম

ফেনীতে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৪ জন ও দাগনভূঞার ৭ জন। এতে চলতি বছরে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ জনে। বৃহস্পতিবার দুপুরে (১৬ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৯, দাগনভূঞার ১২ ও পরশুরামের ১ জন। 

চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১৪৫ জনের। এর আগে, সেপ্টেম্বরে ১২১, আগস্টে ৪৯ এবং জুলাইয়ে ২০ জন রোগী শনাক্ত হয়। এদিকে চলতি বছরে উপজেলা ভিত্তিক ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাগনভূঞায় ১৬২, ফেনী সদরে ১৩৩, ছাগলনাইয়ায় ২২, সোনাগাজীতে ১৬, পরশুরামে ১৩ এবং ফুলগাজীতে ১ জন।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, একদিনে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জমে থাকা পানি মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত নজরদারির ওপর জোর দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা