× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই প্রধান সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২০:৪১ পিএম

কাপ্তাই প্রধান সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের উপজেলার শীলছড়ি বালুর চর এলাকার বেইলি ব্রিজটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন চালক ও যাত্রীরা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বেইলি ব্রিজটি কাপ্তাই যাওয়ার একমাত্র সড়ক পথে অবস্থিত। প্রতিদিন শত শত ছোট-বড় ও ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি কাপ্তাইয়ের স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মজীবীরা নিয়মিত এই ব্রিজ ব্যবহার করেন। ফাটল ধরায় এখন যানবাহনগুলোকে চরম ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। এমনিতেই ব্রিজটি সরু হওয়ায় যাতায়াতে সব সময়ই ঝুঁকি থাকে। স্থানীয়রা মনে করছেন, এখানে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণ করা হলে ঝুঁকি অনেকটাই কমে যাবে।

দীর্ঘদিনের পুরনো এই বেইলি ব্রিজটি এর আগেও একাধিকবার ফাটলের কারণে সাময়িকভাবে বন্ধ রেখে মেরামত করা হয়েছিল। তবে ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে বারবার ফাটল সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছে সড়কটিতে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চালক ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ব্রিজটি পার হচ্ছেন। স্থানীয় কয়েকজন চালক জানান, এটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন কয়েকবার এই ব্রিজ দিয়ে যেতে হয়। অনেকবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি। একটি পাকা ব্রিজ হলে ঝুঁকি অনেক কমে যেত।

সড়কটিতে চলাচলকারী যাত্রীরা জানান, প্রতিদিন এই পথে যাতায়াত করার সময় বেইলী ব্রিজে পার হতে হয়। ব্রিজটি সরু হওয়ায় একসঙ্গে দুটি গাড়ি পার হতে পারে না। অনেক সময় একপাশের গাড়িকে অপেক্ষা করতে হয়। বড় গাড়ি পার হলে ব্রিজ কেঁপে ওঠে। বৃষ্টির দিনে মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটে থাকে। পর্যটন শহর কাপ্তাইয়ে দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ছে, ফলে দ্রুত স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, বেইলি ব্রিজে ফাটল দেখা দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা