× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসাইলে ১০০টি মসজিদে ২৫ লাখ টাকা অর্থ সহায়তা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২০:১৪ পিএম

বাসাইলে ১০০টি মসজিদে ২৫ লাখ টাকা অর্থ সহায়তা

টাঙ্গাইল জেলার বাসাইলের ১০০টি মসজিদে ২৫ লাখ টাকা উন্নয়ন সহায়তা দিয়েছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। 

ইতোপূর্বে তিনি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, গরিব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন। 

বুধবার (১৫ অক্টোবর) বিকালে বাসাইল উপজেলা মাঠে বাসাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী খলিলুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ। 

বক্তব্যে সালাউদ্দিন আলমগীর বলেন, আমি মানুষের পাশে থাকতে চাই, যদি মানুষ আমাকে চায়। কাউকে ঠকানোর রাজনীতি আমি পছন্দ করি না। যে রাজনীতিতে মিথ্যে কথা বলতে হয়, মিথ্যে আশ্বাস দিতে হয়, সে রাজনীতি আমি পছন্দ করি না। আমি নগদে বিশ্বাস করি। অসহায় গরিব ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই, মানুষের সুখ-দুঃখের ভাগী হতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা