কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ পিএম
কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইকালে পুলিশের চাকরিচ্যুত এক সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় এক অভিযান চালিয়ে ইমন চৌধুরী (২১) নামের পুলিশের চাকরিচ্যুত এক সদস্যকে আটক করা হয়েছে।
আটক ইমন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরিচ্যুত ওই পুলিশ সদস্য বিকালে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় জনৈক রমজান আলী নামের যুবকের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিলে অপর এক যুবক পালানোর চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই যুবককে ধরতে সক্ষম হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাকে হেফাজতে নেওয়া হয়। আটক ইমন চৌধুরী পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। গত ২০২৪ সালে সে চাকরিচ্যুত হয়। বর্তমানে সে কক্সবাজার পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়াবাসায় বসবাস করে।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, আটক ইমন চৌধুরী পুলিশের সদস্য পরিচয়ে স্থানীয়ভাবে ছিনতাই, চাঁদাবাজি ও হয়রানিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে।