× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১২ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১২ পিএম

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানার আরও দু’টি নাশকতা মামলায় মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নেয়া হয়। এ আদালতের বিচারক মারুফ হাসানও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তারের পর ২৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা