ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:০২ পিএম
ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণীকে উদ্ধার করেছে র্যাব-৯। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক সটকে পড়েন।
রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারি দলেরও সদস্য। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশের সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায় প্রতারক ও মানবপাচারকারী রেজাউল করিম কৌশলে বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন। অন্যদিকে, ওই তরুণীকে খুঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরই প্রেক্ষিতে ভিকটিমক উদ্ধার ও আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযান চালায়। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে সদর থানার ঘাটিয়ারা এলাকার ‘হোটেল থ্রী স্টার আবাসিক’ এর ৫০৭ নম্বর রুম থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।