× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় প্রতারক প্রেমিকের খপ্পর থেকে বাংলাদেশি তরুণী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:০২ পিএম

ভারতীয় প্রতারক প্রেমিকের খপ্পর থেকে বাংলাদেশি তরুণী উদ্ধার

ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণীকে উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক সটকে পড়েন।

রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারি দলেরও সদস্য। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে র‍্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশের সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায় প্রতারক ও মানবপাচারকারী রেজাউল করিম কৌশলে বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন। অন্যদিকে, ওই তরুণীকে খুঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এরই প্রেক্ষিতে ভিকটিমক উদ্ধার ও আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযান চালায়। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে সদর থানার ঘাটিয়ারা এলাকার ‘হোটেল থ্রী স্টার আবাসিক’ এর ৫০৭ নম্বর রুম থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা