× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন সাদাছড়ি

কুমিল্লায় বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৫:০৯ পিএম

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে কুমিল্লায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ। প্রবা ফটো

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে কুমিল্লায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ। প্রবা ফটো

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এ প্রতিপাদ্যে কুমিল্লায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভা শেষে ৩৬জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি বিতরণ করা হয়।

জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালন মাহমুদা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য আইরিন মুক্তা অধিকারি, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে। আল্লাহ সবাইকে এগিয়ে রেখেছেন। যে শিশু পড়ায় কম মনেযোগী সে খেলায় ভালো। কারো ডান হাত কম কাজ করে, তার বামহাত ঠিকঠাক কাজ করে। যারা সাদাছড়ি ব্যবহার করেন, তাদের প্রজ্ঞায় তারা বিশ্বকে মনের অন্তরে দেখেন। এখন আর কেউ পিছিয়ে নেই। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সরকার আপনাদের জন্য কাজ করছেন। সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা