× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তিতে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সোহাগ আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৪৯ পিএম

শাহরাস্তিতে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সোহাগ আটক

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে (৪০) গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

আটককৃত সোহাগ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রসন্নপুর (নুরুল ইসলাম মাষ্টার বাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। 

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কুতুব উদ্দিন সোহাগকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা