× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে খালা শ্বাশুড়িকে ধর্ষণচেষ্টা!

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩৩ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৫১ পিএম

জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে খালা শ্বাশুড়িকে ধর্ষণচেষ্টা!

লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে খালা শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৫অক্টোবর) ভুক্তভোগী নারীর চেতনা ফিরে আসলে তিনি ঘটনার বিস্তারিত জানান। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  

অভিযুক্ত ভাগ্নি জামাইয়ের নাম আরিফ (২৮)।  তিনি স্থানীয় ভুট্ট মাঝির ছেলে। এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভুক্তভোগীর আত্মীয় মফিজুর রহমান জানান, ভাগ্নি জামাই আরিফ টাকার লেনদেনের অজুহাতে রাতে ঘরে ঢুকে ফ্রুটিকা জুস খাওয়ায় ভিকটিম ও তার ৬ বছরের ছেলেকে। সরল বিশ্বাসে জুস খাওয়ার পরপরই দুজন অচেতন হয়ে পড়ে। এরপর দরজা বন্ধ করে রুমে অবস্থান করে অভিযুক্ত আরিফ।  

ভিকটিমের ছেলে শরীফ হোসেন বলেন, রাত ৮টার দিকে আরিফ ঘরে এসে মায়ের কাছে টাকা পাওয়ার কথা বলে। সে দুটি ফ্রুটিকা জুস এনে মা ও ছোট ভাইকে খেতে দেয়। সরল বিশ্বাসে তারা জুস পান করে। পরে আমি বাইরে চলে যাই। রাত ১১টার দিকে ফিরে  অনেক ডাকাডাকি করেও দেখি দরজা খুলছে না। অন্য উপায়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি মা ও ছোট ভাই অচেতন অবস্থায় পড়ে আছে, আর আরিফ খাটের নিচে লুকিয়ে আছে। লোকজন ডাকতে গেলে সে কৌশলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমার্টিন ইউনিয়নের মেম্বার তারেক রহমান রকি জানান, খবর পেয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে দেখি তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পুলিশকে জানিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, ভিকটিমকে জুসের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়েছে। স্টমাক ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম  জানান, অভিযোগ পেয়েই হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজখবর নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা