× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:০৭ পিএম

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ

দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের প্রমাণ পাওয়ায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তদন্তে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। এর ফলে তাঁকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো।

জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই পরিষদের ১৪ জন সদস্য তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান পরিষদের সদস্যদের অবমূল্যায়ন করেন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির আশ্রয় নেন। এছাড়া শিক্ষক বদলি-বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ আদায়ের মতো গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে। এর প্রেক্ষিতে গত ৭ জুলাই জিরুনা ত্রিপুরাকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলোর  সত্যতা পাওয়া গেলে মন্ত্রণালয় তাঁকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা