× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরা হলো না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমির

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:১১ পিএম

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরা হলো না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমির

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই দিকে চলা একটি বালু ভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে তারা ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ফারহানা অমি নিহত হন। তবে তার স্বামী রাইনুল ইসলাম প্রাণে বেঁচে যান।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

অমির হঠাৎ মৃত্যুতে তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা