× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১১:০৭ এএম

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, আসামি মো. দেলওয়ার হোসেন দীর্ঘ সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত মোট ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক বলেন, মো. দেলওয়ার হোসেনের নামে দিনাজপুর, ঢাকা ও অন্যান্য স্থানে স্থাবর সম্পদের পরিমাণ ১৪ কোটি ১৮ লাখ ২৯ হাজার৬৪৪ টাকা। যেখানে দায় ঋণ বাদে নীট সম্পদের পরিমাণ ১৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৮৮৭ টাকা। আয় ও ব্যয়ের তুলনা গ্রহণযোগ্য আয় ৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯৩৬ টাকা। ফলে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, এ কারণে মো. দেলওয়ার হোসেনকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজুর অনুমোদন দেয়া হয়েছে দুদকের প্রধান কার্যালয় থেকে।

দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সম্পদের উৎস যাচাইয়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা