× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাবির পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা, চাচা গ্রেপ্তার

তালতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১০:০৪ এএম

ভাবির পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা, চাচা গ্রেপ্তার

বরগুনার তালতলীতে ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা হাবিব ওরফে হাবিল খাঁনের (২৭) বিরুদ্ধে। ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে শিশুটিকে পিটিয়ে আহত করা হয়, পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়। রাত ১১টার দিকে নিহত শিশুর বাবা মো. দুলাল খান বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ওরেফে হাবিল খান দুলাল খানের আপন ছোট ভাই। তবে হাবিব মাদকাসক্ত থাকায় প্রায়ই পরিবারের সদস্যদের গালিগালাজ করাসহ মারধর করতেন। মঙ্গলবার দুপুরে নাহিল বাড়ির সামনে একটি মুদি দোকানে রুটি কিনতে যায়। এ সময় হঠাৎ হাবিব পিছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পরপরই হাবিলকে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় হাবিল একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। 

হাবিল খান এর আগে আগে ২০১৫ সালে দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলা কেটে করে হত্যা করেন। তখন ঘাতকের বয়স ১৭ বছর হওয়ায় ওই মামলায় শিশু আইনে তার ৯ বছর সাজা হয়। সাজা ভোগ শেষে ২০২৪ সালের শুরুর দিকে জামিনে মুক্তি পান। ভাবিকে হত্যার ১০ বছর পরে ঘাতক হাবিল বড় ভাই দুলাল খানের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা নাহিলকে পিটিয়ে হত্যা করেছেন।

নিহত শিশুর বাবা দুলাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। ২০১৫ সালে আমার প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। তখন ওর বয়স ছিল ১৭ বছর। শিশু আইনে ৯ বছর সাজা ভোগ করে গত বছরের শুরুর দিকে জামিনে মুক্তি পায়। এর দেড় বছর পর আমার মেয়েকে পিটিয়ে হত্যা করল। আমার শিশুকন্যা কী অপরাধ করেছিল? আমি এর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য মো. টুকু শিকদার ও সালাম হাওলাদার বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তারা আরও বলেন, হাবিল এর আগে তার ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ময়নাতন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা