কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫ ২১:৩২ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহদের কাশিয়ানী হাসপাতালে আনার পর বাসের হেলপারকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।