× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

​চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৯ পিএম

হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিনজন।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নুল ওই গ্রামের মৃত জড়ু মন্ডলের ছেলে। আহতরা হলেন- নিহতের দুই ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর ( ৫০) এবং খাজা আহমেদের  ছেলে  দিপু (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ এবং মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে নূরুল হক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষের জয়নুরসহ ৪ জনকে একা পেয়ে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।  সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাপলা খাতুন জানিয়েছেন, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা