বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৬:২৩ পিএম
বরিশাল নগরীতে এক নারীর এনআইডি কার্ডে অসঙ্গতি থাকা ও পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পুল মানু মিয়ার লেন এলাকার বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাড়িতে থাকা রিতা বালা পরিচয় দেয়া নারী ও বাসায় আশ্রয় দেয়া আরও তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মিরাজুর ইসলাম জানায়, এনএসআই এর তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই নারী ভারতীয় নাগরিক,কেউ কেউ বলছে রোহিঙ্গা। রিতার ভোটার আইডি কার্ডে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোয়াশা রয়েছে বলে জানায় পুলিশ। হেফাজতে নেয়া রিতার কথাবর্তায় অসংগতি রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চরজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিস্কার হবে।
হেফাজতে নেয়া রিতা জানান, তিনি মাদারীপুরের রাজৈই এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন।
আশ্রয় দেয়া মকবুল জানিয়েছে, তার খাবার হোটেলে এক ব্যক্তি রিতাকে নিয়ে আসতো। থাকায় জায়গা না থাকায় তিনি তার মেয়ের বাসায় আশ্রয় দেন। তবে তার পরিচয় তিনি জানেন না।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।