× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে রংপুরে বিসিএস শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

রংপুর অফিস

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৫:২২ পিএম

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে রংপুরে বিসিএস শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে রংপুরে কালো ব্যাচ ধারণ করে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সরকারি বেগম রোকেয়া কলেজ প্রাঙ্গণে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মাহফিজুল আনাম, সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক ইলোরা আল মেহেদিনীসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, ৭টি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে সোমবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা আন্দোলন করলে কিছু উশৃঙ্খলা শিক্ষার্থী ও বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় বাধা দিলে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। সেইসঙ্গে ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জ ভাংচুর করা হয়। সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষকরা এর প্রতিবাদসহ অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। এতে কলেজের ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষা ক্যাডারভুক্ত সকল কর্মকর্তা, শিক্ষাবোর্ডসহ প্রত্যেক দপ্তরেও এই কর্মবিরতি পালিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজসহ সর্বক্ষেত্রে শিক্ষাখাতে চরম বৈষম্য করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া মাত্র ১ হাজার টাকা বৃদ্ধি করতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। অথচ তাদের কিভাবে ঢাকায় মারধর করা হয়েছে তা সবাই দেখেছে। শিক্ষকরা প্রচুর কাজ করলেও তারা কিছু সরকারি দপ্তরের পিয়নের চেয়ে কম বেতন পান। শিক্ষকদের ওপর এমন লাঞ্ছনা সহ্য করার মতো নয়। আমরা চাই দ্রুত শিক্ষাখাতকে বৈষম্যমুক্ত করা হোক। 

এ সময় ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রঘোষিত আন্দোলন কর্মসূচি অব্যহত রাখার কথা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা