× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৬ পিএম

রংপুর কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রংপুর র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরবেড়ি ইউনিয়নের আমরত শাহ গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা এলাকার বরকত আলী শেখের ছেলে আলী আজম (৬৫)।

বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টায় আমরত শাহ গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে রান্নাঘর থেকে ৯ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা