× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ সিটি

নাগরিক সেবার মান ভালো নয়

এম আর কামাল, নারায়ণগঞ্জ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৪:০৮ পিএম

মৃত্যুর ঝুঁকি নিয়েই চলছে যাত্রী ও পণ্যবাহী বিভিন্ন ধরণের যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জের পঞ্চবটি সড়ক থেকে সোমবার তোলা। মেহেদী হাসান

মৃত্যুর ঝুঁকি নিয়েই চলছে যাত্রী ও পণ্যবাহী বিভিন্ন ধরণের যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জের পঞ্চবটি সড়ক থেকে সোমবার তোলা। মেহেদী হাসান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় রয়েছে ২০টির বেশি ওয়ার্ড। এগুলোর কয়েকটি পাড়া-মহল্লার সড়ক ও ড্রেন ভালো আছে। কিন্তু অনেক ওয়ার্ডের সড়ক ও ড্রেনের অবস্থা মোটেই ভালো নয়।

নারায়ণগঞ্জ সিটির ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার সড়ক ও ড্রেনের বেহাল দশা। রক্ষণাবেক্ষণ না করা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তি বহুগুণ বাড়িয়ে তুলেছে। এলাকার কোথাও কোথাও সড়ক ও ড্রেন পরিণত হয়েছে ডোবায়। এতে নগরবাসীকে চলাফেরা, পণ্য পরিবহন থেকে শুরু করে নানা কাজে দুর্ভোগ সঙ্গী করে চলতে হয়।

নাসিকের তথ্য অনুসারে, সাম্প্রতিককালে সিদ্ধিরগঞ্জ ও বন্দরের যে অবকাঠামোর উন্নয়ন হয়েছে, তা এখনও ভোগান্তির কারণ হয়ে উঠেনি। এগুলো ভালো আছে।

তবে নগরীর ৫-৬টি ওয়ার্ডের পাড়া-মহল্লার পুরনো ছোট ছোট সড়ক ও ড্রেন সংস্কারের অভাবে সবচেয়ে বেহাল অবস্থায় রয়েছে। এ কারণে মানুষ সমস্যায় আছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর ১৪, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেন সুবিধাজনক অবস্থায় নেই। সড়ক ভেঙে গেছে। তৈরি হয়েছে খানখন্দে। একই অবস্থা ড্রেনের। ১৪ নম্বর ওয়ার্ডের বাজনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন, এলাকার দুটা প্রধান সড়ক (আলী আহম্মদ চুনকা সড়ক, শেরে বাংলা সড়ক) নিচু হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই ডুবে যায় সড়ক। পাশাপাশি মহল্লার যেসব সড়ক পুরনোÑ তা রীতিমতো চলাচল অযোগ্য। পুরনো এসব সড়কে সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। ড্রেন দিয়ে ময়লা-আবর্জনা বের হয়ে সড়কের সঙ্গে একাকার হয়ে যায়। পথ চলতে ভীষণ সমস্যা হয়। দ্রুত এর সংস্কার করে নাগরিক ভোগান্তি দূর করা উচিত।

জানা গেছে, সিটি করপোরেশনের যেকোনো ওয়ার্ডের সড়ক কেটে কিছু করতে হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি বা সচিবের অনুমোদন নিয়ে করতে হয়। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে স্থানীয়রা সড়ক খোঁড়াখুঁড়ি করেন। এতে সড়ক ও ড্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে।

দেওভোগ এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, এলাকায় যার যখন মনে চায়, সে-ই সড়ক ভেঙে পানির পাইপ, গ্যাসের পাইপ ঠিক করে থাকেন। অনেকে পানি ও গ্যাসের নতুন সংযোগ নিলে সড়ক আর ঠিক করেন না। এখন যারা দায়িত্বে আছেন, তারাও কিছু বলেন না। আগে কাউন্সিলরা এ ব্যাপারে নজর রাখতেন। সড়ক ঠিক না করলে, তা মনে করিয়ে দিতেন। এতে যারা পানি ও গ্যাসের সংযোগ নিতেন, তারা সঙ্গে সঙ্গে সড়ক মেরামত করতেন। আসলে এসব কারণেই সড়ক ও ড্রেনের এই বেহাল অবস্থা।

সিটি করপোরেশনের উচিত সব ভাঙা সড়ক ও ড্রেন খুঁজে বের করে তাড়াতাড়ি ঠিক করা অথবা নতুন করে তৈরি করা। এটা না করা হলে সামনে সমস্যা আরও তীব্রতর হয়ে উঠবে। নগরবাসীর সেবার মান বাড়াতে নাসিক কর্তৃপক্ষের মনোযোগী হওয়া দরকার। তাদের মনে রাখা উচিত নাগরিকরা ট্যাক্স দিয়ে থাকেন। এখন অবস্থা অনেক খারাপ হয়েছে। কারণ প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটা কঠিন সময় যাচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নগরীর উন্নয়ন কাজে পরিকল্পনায় ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই নারায়ণগঞ্জ শহরের জন্য একটি মহাপরিকল্পনা করা হচ্ছে। আমরা যদি নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পাই, তাহলে তা বাস্তবায়নে সহজ হবে।

নগরীর জলাবদ্ধতার ব্যাপারে তিনি বলেন, নতুন যে ড্রেন নির্মাণ চলমান আছে, এর কাজ শেষ হলে সড়কগুলোয় ড্রেনের পানি স্পর্শ করবে না। ড্রেনের কাজ চলমান থাকায় মানুষের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এই দুর্ভোগ বেশি দিন থাকবে না। সিটি করপোরেশন এই ড্রেন ব্যবস্থা দীর্ঘদিনের পরিকল্পনার ওপর জোর দিয়ে বড় পরিসরে করা হচ্ছে। আমরা আশা করছি আগামী বর্ষার আগে ড্রেনের কাজ শেষ করা যাবে। এর কাজ চলমান থাকায় বৃষ্টির পানি দ্রুত সরানোর ব্যাপারে আমার কড়া নির্দেশ রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা