× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব মহিলা লীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২৮ এএম

যুব মহিলা লীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে কেকার শশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিন বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

কেকা নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন। সাবেক এই প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নগরী জুড়ে।

কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ জানান, আমরা সরকারি জরুরি সেবা (৯৯৯) সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভিতরে মরদেহটি পরে আছে। আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি। শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, সদর রোড থেকে কেকা নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া তার পরিবার যদি লিখিত অভিযোগ দেয় সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা