মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০০:১২ এএম
ভোলার মনপুরায় বন সংরক্ষন আইন লংঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাককে গ্রেপ্তার করেছেন পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউপি সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির।
গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া গ্রেফতারকৃত উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে রয়েছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির জানান, বন সংরক্ষন আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে মনপুরা থানায় দায়েরকৃত মামলায় ১৪৩/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় পেনালকোটের আওতায় তাদেরকে গ্রেফতার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এবং আমাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান অব্যাহত থাকবে।