× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখতে স্মারকলিপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২২:৫৯ পিএম

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখতে স্মারকলিপি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগের সংযুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়া শেষে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তির প্রস্তাব বাতিল করে ঢাকার সঙ্গে রাখার দাবি জানান। যদি বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের ব্যক্তিগত দাবি না, এটা সমস্ত কিশোরগঞ্জবাসীর দাবি। কিশোরগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায়। জনগণের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি।

উল্লেখ্য, গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত একটি নতুন বিভাগ ও জেলার তালিকা ভাইরাল হলে কিশোরগঞ্জের নানা শ্রেণি-পেশার মানুষ মতামত দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা