× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে পেকুয়া আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫০ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১৫:১২ পিএম

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার পথে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল থেকে শহিদুল্লাহ হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদ্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. শহিদুল্লাহ। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুবার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

তার অকালমৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে মহান বিজয় দিবসের পূর্বনির্ধারিত আজকের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শুক্রবার মাগরিবের নামাজের পর টইটং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা