× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে বৈছাআ নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার চাঁদা দাবির প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার চাঁদা দাবির প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক নেতা শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে ভূক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি স্থানীয় একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব।ভূক্তভোগী জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান মাষ্টার বাড়ির সামনে একটি সলিং রাস্তার কাজ করছি। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয়দানকারী রাফি ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দেয়। কারণ জানতে চাইলে তিনি আমার লোকজনকে মারধর করে। একপর্যায়ে আমাকে মুঠোফোনে হুমকি দেয়। সে আমার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি কোনো কার্যালয়ে কাজের বিল তুলতে গেলে মারধর করবে। ওই টাকা না দিলে সরকারি কোনো দফতরে প্রবেশ করতে দিবে না বলে হুমকি দেয়। সে রবিবার (১২ অক্টোবর) রাতে আমার বসতঘরে আগুন দিয়েছেন। এতে আমার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে শাহেদুর রহমান রাফি বলেন, জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার কাছের লোক ও সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এজন্য তাকে সতর্ক করেছি। এছাড়া সে শাকচরে পঁচা ইট দিয়ে রাস্তা করছে। স্থানীয় জনগণ তার কাজ বন্ধ করে দেয়। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। 

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা