× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু, দুজন আইসিইউতে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু, দুজন আইসিইউতে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে শওকত নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ২ জন দগ্ধ হয়েছেন।

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ ২ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আইসিইউতে চিকিৎসাধীনরা হলেন- মিশকাত ও তানভীর। হতাহতরা সবাই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। 

উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে শওকত মারা যান। অপর দুজন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা