× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীনগরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম

শ্রীনগরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলার বাঘড়া নূর বয়াতীর চর এলাকায় সকাল ৬টা হতে ১০টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ওসি (তদন্ত), কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণসহ ১৭৭ পিস ইলিশ মাছ ও  আনুমানিক ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা