শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি। প্রবা ফটো
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যরা তাদের কলাকৌশল প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সামছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ ফায়ার সার্ভিস কর্মীরা।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।