× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারি গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:২০ পিএম

সুপারি গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ফেনীর দাগনভূঞায় সুপারি গাছ থেকে পড়ে নরেশ চন্দ্র দাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আমু ভূইয়া বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত নরেশ চন্দ্র দাস উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মানিক মাস্টার বাড়ির বিনোদ চন্দ্র দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নরেশ চন্দ্র দাস আমু ভূইয়া হুজুরের মাজারের সুপারি বাগানে প্রবেশ করে গাছে ওঠেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নরেশের বড় ভাই কার্তিক চন্দ্র দাস বলেন, আমার ভাই নরেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ভোরে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরে খবর পাই সে সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সুপারি সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা