× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালু উত্তোলনের সময় কুশিয়ারায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৫:২০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম মো. গোলাম রাব্বি (৩২)। তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে বালু তোলার কাজে ব্যবহৃত নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য পানিতে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নদীর স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে অন্ধকারের কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সোমবার সকালে পুনরায় ডুবুরি দল অভিযান তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মী মো. ফখরুল ইসলাম বলেন, রাতে অন্ধকারের কারণে নদীতে অভিযান ঝুঁকিপূর্ণ ছিল। সকালে ৯টা থেকে অভিযান শুরু করে আমরা নদীর তলদেশ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নিখোঁজ শ্রমিকের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা