রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৫:০০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ১৫:০২ পিএম
প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ওয়েল মিলস নামে একটি তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার তেলের প্লান্টের রিফাইনারিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাচঁপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোন মিলিয়ে ৫ ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে কারখানার মেশিনাজি ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। অগ্নিকান্ডে
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩০০ টনের ওয়েল রিফাইনারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি স্বাভাবিক আছে।