× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমেকে এসি বিস্ফোরণে দগ্ধ তিন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৪:৪১ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ২২:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধ তিন শ্রমিকের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

দগ্ধরা হলেন- শওকত, মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে শওকত নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা