× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনির্দিষ্টকালের জন্য বরিশালের এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪০ এএম

অনির্দিষ্টকালের জন্য বরিশালের এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন করছেন বরিশালের এমপিওভুক্ত শিক্ষকরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

বরিশাল জগদীশ সারস্বত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে, যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে। সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি চলছে।

এর আগে, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা