× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইফয়েড ভ্যাকসিন পোর্টালে নেই মধ্যনগরের নাম!

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ২১:৫৩ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নাম এখনও টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন পোর্টালে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার পোস্টে স্থানীয় অনেকেই সহমত জানিয়ে এ অবহেলার তীব্র সমালোচনা করেছেন।

সরকারি ভ্যাকসিন নিবন্ধন ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ জেলার অন্যান্য সব উপজেলার নাম তালিকায় থাকলেও মধ্যনগর উপজেলার নাম নেই। জন্মনিবন্ধনের ১৭ সংখ্যার নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হলেও ভ্যাকসিন সার্ভারে মধ্যনগরকে এখনও ইউনিয়ন হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে এ উপজেলার বাসিন্দাদের ধর্মপাশা উপজেলার নাম ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।

এ বিষয়ে শিক্ষক তিতাস রায় বলেন, মধ্যনগর উপজেলা ঘোষিত হয়েছে চার বছর আগে। কিন্তু এখনও নানা দিক থেকে আমরা বঞ্চিত। এমনকি ভ্যাকসিন সার্ভারসহ বিভিন্ন সরকারি পোর্টালেও ধর্মপাশা উপজেলার নাম ব্যবহার করতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করছি, কর্তৃপক্ষ দ্রুতই মধ্যনগরকে স্বতন্ত্র উপজেলা হিসেবে সব সরকারি পোর্টালে অন্তর্ভুক্ত করবেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানান, বিষয়টি এখনই জানলাম। দ্রুতই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সার্ভারে মধ্যনগর উপজেলার নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা