শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:২০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৯:৩৪ পিএম
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আনাছ নামের আড়াই বছরের এক শিশু মৃত্যু হয়েছে।
জানা যায়, রবিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজি মোল্লাকান্দি গ্রামের রিপন হাওলাদারের আড়াই বছরের শিশু আনাছ পানিতে ডুবলে এ ঘটনা ঘটে। নিহত আনাছ বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে আনাছ বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এদিকে আনাছকে না দেখে পরিবারের লোকজন তাকে চারদিকে খুঁজতে থাকে। বিকালের দিক পুকুরের পানিতে আনাছের লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।