নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:১৯ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৯:৩৩ পিএম
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। রোববার (১২ অক্টোবর) বিকেলে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনের উপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেনাপোল থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকাল ৪টা ৪৫ মিনিটে নড়াইল রেলস্টেশনে স্বল্পসময়ের জন্য বিরতে নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।