× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৯:৩১ পিএম

ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে তাকে। এর আগে শনিবার রাত ১১টার দিকে চরফ্যাশন বাজারের বটতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাহগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাঞ্চন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক বেচা-কেনায় জড়িত ছিল। তথ্য প্রমাণের তাকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার রাত ১১টার সময় তিনি বাজারের বটতলা রোডে ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, মাদকসহ  গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা