× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় প্রযুক্তিনির্ভর প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাত, মূলহোতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৮:৪১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৮:৪১ পিএম

বগুড়া ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার প্রতারক রাজু মুন্সি। প্রবা ফটো

বগুড়া ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার প্রতারক রাজু মুন্সি। প্রবা ফটো

বগুড়ায় প্রযুক্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭ লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)। রবিবার (১২ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

এর আগে শনিবার (১১ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম রাজু মুন্সি (২৩)। তিনি ওই এলাকার জলিল মুন্সির ছেলে।

তিনি জানান, প্রতারণার শিকার রফিকুল ইসলাম (৬৭) গত ২৯ জুলাই বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন তার জামাই আব্দুল হকের মোবাইলে ২৭ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোক পরিচয়ে এক ব্যক্তি ফোন করে। ওই ব্যক্তি রফিকুল ইসলামের নাতির নাম-ঠিকানা বলে মেধাবৃত্তির টাকা দেওয়ার কথা জানিয়ে ব্যাংক হিসাব নম্বর চান।

তখন তার জামাই প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখার হিসাব নম্বর দেন। কিছুক্ষণের মধ্যেই প্রতারকরা একটি পিন নম্বর পাঠিয়ে তা সংগ্রহ করে নেয়। পরে একই দিন বিকাল পৌনে ৫টার দিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত ‘সেবা ইনটেক’ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে প্রাইম ব্যাংক থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা আত্মসাত করে। ঘটনার পর বগুড়া সদর থানায় গত ১১ অক্টোবর মামলা দায়ের হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তদন্তের অংশ হিসেবে ডিবি বগুড়ার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলপাক্ষা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতা রাজু মুন্সিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজু মুন্সিকে সংশ্লিষ্ট মামলায়  আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা