× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার সংকট, ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৮:০৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৮:২৮ পিএম

সার সংকট, ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তীব্র সার সংকটের কারণে আলু চাষিরা সময়মতো জমিতে আলু রোপণ করতে পারছেন না। পকেটে টাকা নিয়েও ডিলারদের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে কৃষকদের।

এই পরিস্থিতিতে সার না পেলে উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা।

রবিবার (১২ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে কৃষক সেকেন্দর আলী বলেন, আলু চাষিরা পর্যায়ক্রমে আলু রোপণ করে বাজারে বিক্রি করতে পারলে দুই পয়সা লাভ পেত। কিন্তু ডিলাররা মাসে মাত্র একদিন সার দেওয়ার বাহানা দিচ্ছে। বাকি ২৯ দিন কৃষকরা কোথায় সার পাবে, কার কাছে যাবে? তাই সার বিক্রি উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে সংহতি জানিয়ে পাড়িয়া গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, ‘সারের জন্য ঘুরতে ঘুরতে আমাদের প্রতিটি ফসল পিছিয়ে যাচ্ছে এবং ফলন কম হচ্ছে। কৃষকদের কথা ভাবার মতো কেউ নেই।’

খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম মানববন্ধনে বলেন, ২০২৩ সালের প্রজ্ঞাপনে বলা আছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য থেকে ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি বাস্তবায়ন করা হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামতো খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে পারবেন। প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলীসহ সার সংকটে ভুক্তভোগী কৃষকরা। তারা অবিলম্বে সারের সুষ্ঠু বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিতের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা