× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকাসক্ত যুবকের দায়ের কোপে আহত ১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৮:২৭ পিএম

মাদকাসক্ত যুবকের দায়ের কোপে আহত ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের দায়ের কোপে শামীম জমাদ্দার (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের দক্ষিণ বন্দর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শামীমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় হামলাকারী সোহাগ ফরাজি (৩২) নামের ওই মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।আহত শামীম দক্ষিণ বন্দর এলাকার আবদুল হালিম জমাদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত শামীমের সমর্থক ও সোহাগের মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার দুপুরে সোহাগ ধারালো দা দিয়ে শামীমের গলায় কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

মঠবাড়িয়া ওসি (তদন্ত) আব্দুল হালিম জানান, এ ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে। আহত শামীমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা