শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৬ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম
প্রতিকী ছবি।
শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে মাদকাসক্ত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রামকৃষ্ণপুর গ্রামের মৃগী নদীর পাড়ে একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী ওই এলাকার ফরিদ পাগলার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টায় মৃগী নদীর পাড়ে একটি বাড়িতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারী মৃত ফরিদ পাগলার স্ত্রী। বছর তিনেক আগে ফরিদ পাগলা মারা যান।
ফরিদ পাগলা মাজার থেকে এই নারীকে বিয়ে করে নিয়ে আসেন। তিনিও বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় বসে গাঁজা সেবন করতেন বলে জানান স্থানীয়রা।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।