× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, আটক ১৪

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৪:২৭ পিএম

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, আটক ১৪

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়, সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুলাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাইর পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২), মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩) ও বদরগাজির গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।

ভ্রাম্যমান আদালত জানান, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা