চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২২:২৯ পিএম
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদ-এর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে 'আমরা বিএনপি পরিবার'এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তরুণ উদ্ভাবক জিহাদের চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরের পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যান। এসময় তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জিহাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এ সময় জিহাদের সাথে তার মা মোছা. নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি'র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি'র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
এছাড়াও তার গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসানও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিহাদ চুয়াডাঙ্গার দর্শনা সদরের পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 'ওয়াইস ২০২৫’এ তার উদ্ভাবিত 'হেক্সাগার্ড রোভার' রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করে।