× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ২১:২৮ পিএম

বাগেরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আটক দুই মাদক কারবারি। প্রবা ফটো

বাগেরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আটক দুই মাদক কারবারি। প্রবা ফটো

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের মো. রাজ্জাক হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (৩৫)। এদের মধ্যে মনির শেখের বাড়ি থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লাখ ৬৩ হাজার টাকা এবং রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। 

আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়বা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা