× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দশকের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষিকাকে ঘোড়ার গাড়িতে বিদায়

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২১:০৫ পিএম

চার দশকের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষিকাকে ঘোড়ার গাড়িতে বিদায়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন দীর্ঘ চার দশকের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন।  শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে ব্যতিক্রমধর্মী আয়োজনে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদ্যালয় থেকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিক মাস্টার ও মেজবা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মহিলা কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, বিদ্যালয়ের সাবেক সভাপতি পুলিশের উপপরিদর্শক নোমান মুন্সী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক প্রধান শিক্ষক আলী খান মাস্টারসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা রেহেনা পারভীন তার ৪০ বছরের শিক্ষকতা জীবনের নিষ্ঠা, আদর্শ ও অবদানের স্মৃতিচারণ করেন। বিদায়ী শিক্ষিকা রেহেনা পারভীন ও তার স্বামী নুরুল আমিন মাস্টার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা