× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকা না পেয়ে ঘর পুড়িয়ে দিল যুবক

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৯:৩০ পিএম

নেশার টাকা না পেয়ে ঘর পুড়িয়ে দিল যুবক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজেদের ঘর পুড়িয়ে দিয়েছে মাদকাসক্ত রাজু ফকির (২২) নামের এক যুবক। 

শনিবার (১১ অক্টোবর) ঘটনাটি ঘটে দুপুরে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজুকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সলিথা গ্রামের আজগর আলী ফকিরের মাদকাসক্ত  ছেলে রাজু ফকির নিয়মিত মাদক গ্রহণ করত। মাঝে মধ্যেই সে নেশার টাকার জন্য চুরি, না হয় ছিনতাই করত। শনিবার দুপুরে পরিবারের কাছে গিয়ে নেশা করার জন্য টাকা দাবি করে। পরিবারের লোকজন তাকে টাকা না দিলে সে তাদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘর ও ঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়রা মাদকাসক্ত রাজু ফকিরকে আটক করে রাখে। ঘরে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. দবিরউদ্দিন ও থানা পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত রাজু ফকিরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্টেট মো. দবিরউদ্দিন বলেন, রাজু ফকির মাদক গ্রহণের কথা স্বীকার করে। এ কারণে মাদকদ্রব্য আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা