× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের খালে অবৈধভাবে মাছ আহরণ, আটক ৪

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ২১:০৩ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে শনিবার সকালে ৪ জেলেকে আটক করে বনরক্ষীরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে শনিবার সকালে ৪ জেলেকে আটক করে বনরক্ষীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (১১ অক্টোবর) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিম-১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলে বা বনজীবীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি মাছ শিকার করছে, যা বনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।’

তিনি আরও বলেন, আজ সকালে শরণখোলা রেঞ্জের ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে ‘স্মার্ট প্যাট্রোলিং টিম’ দুধরাজ খালে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ৪০ কেজি গলদা চিংড়ি, ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

আটককৃতরা হলেন- লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। সবাই বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা