× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আশাদুল উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জন ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেঁধে গণপিটুনি দেয়া হয়।

এতে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলাগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশাদুলের নামে ডাকাতি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা